বিজ্ঞাপন

কুষ্টিয়ায় নৌকা ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় পদ্মা নদী, গড়াই নদীতে উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা প্রতিরোধে জেলার নৌকা ব্যবসায়ী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সাথে মতবিনিমিয় করেছেন পুলিশ সুপার। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এসময় পুলিশ সুপার জেলার নৌকা ব্যবসায়ী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে জেলার পদ্মা নদী, গড়াই নদী ও হরিপুর ব্রীজ কেন্দ্রিক সংগঠিত উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এবং সন্ধ্যার পরে নৌকাগুলো বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়িক নেতৃবৃন্দকে আহবান জানান।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ জাকির হোসেন, ডিআইও-১ (ডিএসবি) সহ জেলার নৌকা ব্যবসায়ী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পড়ুন:ইরানি হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন