বিজ্ঞাপন

কেন্দুয়ায় বেশি দামে সার বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

বিজ্ঞাপন

নেত্রকোনার কেন্দুয়ায় সরকারিভাবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও সার ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেটে এ অভিযান পরিচালিত হয়। কৃষকদের সুবিধার্থে ও সারের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন ঝটিকা অভিযানের উদ্যোগ নেয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী। এ সময় তার সাথে উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত সাহা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু চক্র কৃষকদের কাছ থেকে সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখছিল বলে অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে মিয়া হোসেন মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানকালে ব্যবসায়ী সার বিক্রেতা আনোয়ার হোসেনের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ মেলে। এছাড়া তার দোকানে সার বিক্রয়ের অন্যান্য সরকারি নিয়মকানুন পালনেও অসংগতি ধরা পড়ে।

পরবর্তীতে অনিয়মের দায়ে ‌‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ এর সংশ্লিষ্ট ৮ ধারায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা দায়ের করা হয়। দোষ স্বীকার করায় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় দোকানের মালিক আনোয়ার হোসেনকে নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তাকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন এবং সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে সার ক্রয় করতে পারেন, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। কৃষকদের স্বার্থে এবং সারের বাজারে কালোবাজারি রুখতে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। কেউ সার নিয়ে সিন্ডিকেট বা অনিয়ম করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন:ইরানি হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন