বিজ্ঞাপন

পটিয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

বিজ্ঞাপন

চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রবিউল হাসান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকার মো. হোসাইনের ছেলে। তিনি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকার শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ভোর আনুমানিক ৪টার দিকে এবং ৩০ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে আমজুরহাট বাজারসংলগ্ন এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় ওই শিশুর সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া গতকাল রাতে শিশুটিকে পুনরায় ধর্ষণের চেষ্টা করা হলে বিষয়টি তার পরিবারের সদস্যদের নজরে আসে। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক হাফেজ মো. রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন : চেকপোস্টে পিকআপ তল্লাশি, মিলল ইয়াবা-পিস্তল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন