বিজ্ঞাপন

সকলে মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

সকলে মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। দেশটা সবার। তাই দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে।

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। তেমনি এবার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব।

পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিদিন এক ঘণ্টা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতার মাধ্যমে পরিবার ও দেশকে সুরক্ষিত করতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

পড়ুন: বন্দরনগর মোখা দখলের পর যা বলল হুতিরা

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন