রাজধানীর উত্তরখান থানা এলাকায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের এজাহারনামীয় ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে উত্তরখান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর রাত ১২:২৫ ঘটিকায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় উত্তরখান থানায় একটি মামলা দায়ের করা হয় (এফআইআর নং-৫, তারিখ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-১২১, তারিখ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬)। মামলা রুজুর পরপরই অভিযান চালিয়ে এজাহারনামীয় আট আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের তালিকা ও পরিচয়
১. মোঃ মাজহারুল ইসলাম ওরফে রায়হান (৩৩): পিতা-মৃত ছাদেক, মাতা-জয়নব বানু। সাং-পুরানপাড়া, থানা-উত্তরখান, জেলা-ঢাকা।
২. মোঃ রাকিব (২৩): পিতা-হাইয়ুল, মাতা-রোখসানা। স্থায়ী সাং-নাখালপাড়া লিচুবাগান, থানা-তেজগাঁও শিল্পাঞ্চল, জেলা-ঢাকা; বর্তমান সাং-মাজার, থানা-উত্তরখান, জেলা-ঢাকা।
৩. মোঃ তানভীর খান (২৬): পিতা-মৃত আবুল হাশেম, মাতা-শামিম বেগম। সাং-ফায়দাবাদ আজমেরী গার্মেন্টস, থানা-দক্ষিণখান, জেলা-ঢাকা।
৪. মোঃ আব্দুর রহমান (৪০): পিতা-মৃত মুসা, মাতা-কাঞ্চলমালা। স্থায়ী সাং-সরলখারকান্দি, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর; বর্তমান সাং-মাজার বিএইচ খান, থানা-উত্তরখান, জেলা-ঢাকা।
৫. মোঃ সিফাত (২৩): পিতা-মোঃ সুজন মিয়া, মাতা-মোসাঃ কনিকা বেগম। স্থায়ী সাং-শিশুয়া বাগমারা, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর; বর্তমান সাং-মাজার, থানা-উত্তরখান, জেলা-ঢাকা।
৬. মোঃ মাহাফুজার রহমান (২৪): পিতা-আশরাফুল, মাতা-মাহমুদা। স্থায়ী সাং-মর্নেয়া, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর; বর্তমান সাং-ফৌজিরবাতান, থানা-উত্তরখান, জেলা-ঢাকা।
৭. মোঃ আশিক মিয়া (২৩): পিতা-মোঃ আরমান মিয়া, মাতা-মমতাজ বেগম ময়না। স্থায়ী সাং-পলতা কান্দা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ; বর্তমান সাং-প্রাইমারী স্কুল রোড, থানা-দক্ষিণখান, জেলা-ঢাকা।
৮. মোঃ বকুল আহমেদ ওরফে রাজু (২৪): পিতা-রেজাউল ইসলাম, মাতা-বুলবুলি বেগম। স্থায়ী সাং-কাছাইল, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ; বর্তমান সাং-বাটারগলি, থানা-উত্তরখান, জেলা-ঢাকা।
উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে।
পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই
আর/


