বিজ্ঞাপন

এআইয়ের দ্রুত অগ্রগতি ‘সতর্ক সংকেত’, গতি কমানোর আহ্বান

বিজ্ঞাপন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়ন ‘সূচকীয় হারে’ এগিয়ে যাচ্ছে। এই দ্রুত অগ্রগতিকে শিল্পখাতের জন্য ‘সতর্ক সংকেত’ হিসেবে উল্লেখ করে প্রযুক্তিটির উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমোদেই এ কথা বলেন।

অ্যানথ্রপিকের সিইও’য়ের মতে, এআইয়ের অগ্রগতির গতি তিনি আগে পুরোপুরি উপলব্ধি করতে পারেননি।

তিনি বলেন, এআইয়ের সক্ষমতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে উন্নয়নের গতি ক্রমেই আরও দ্রুত হচ্ছে।

তিনি এআইয়ের অগ্রগতিকে ‘এক, দুই, চার, আট, ১৬, ৩২’—এভাবে বাড়তে থাকা একটি ধারার সঙ্গে তুলনা করেন। তবে এ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে সবকিছু বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই বলেও স্পষ্ট করেন তিনি।

আমোদেই বলেন, এর মানে এই নয় যে আমাদের আজই আতঙ্কিত হতে হবে। এর মানে এই নয় যে সবকিছু বন্ধ করে দিতে হবে। কিন্তু এটি একটি সতর্ক সংকেত যে আমাদের গতি কমানো প্রয়োজন।

অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা একই দিনে প্রকাশিত এক ব্লগ পোস্টেও এআই কোম্পানিগুলোকে প্রযুক্তি উন্নয়নে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। তার মতে, এআইয়ের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা পরীক্ষার জন্য কোম্পানিগুলোকে আরও সময় দিতে হবে।

আমোদেইয়ের প্রস্তাবের অন্যতম বিষয় হলো, এআই কোম্পানিগুলোকে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারীদের নিয়মিতভাবে প্রতিষ্ঠানের ভেতরে কাজ করার সুযোগ দেওয়া। এসব মূল্যায়নকারী এআই মডেলের নিরাপত্তা ব্যবস্থা ও কোম্পানির প্রতিশ্রুতি ঠিকভাবে মানা হচ্ছে কি না, তা যাচাই করবে। অ্যানথ্রপিক ইতোমধ্যে এমন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশগুলোর এআই কোম্পানিগুলোকে একসঙ্গে কাজ করে অভিন্ন নিরাপত্তা মানদণ্ড তৈরি করতে হবে। একই সঙ্গে এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রগতির গতির ওপরও কিছু সীমা নির্ধারণ করা প্রয়োজন।

এআইয়ের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আমোদেই বলেন, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এআই এজেন্টের একটি দল ভবিষ্যতে মাত্র ছয় মাসের মধ্যেই ইন্টারনেটে বড় ধরনের প্রভাব বিস্তার করতে পারে। এআই সাইবার হামলা, জৈব সন্ত্রাসবাদ এবং বড় ধরনের অর্থনৈতিক অস্থিরতার মতো ঝুঁকি তৈরি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে আমোদেইয়ের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। তিনি জানান, স্বাধীন মূল্যায়নকারীদের কর্মীদের মতো প্রবেশাধিকার দেওয়ার ধারণাটি ওপেনএআইও বাস্তবায়ন করবে।

ইলন মাস্কও আমোদেইয়ের বক্তব্য সমর্থন করে বলেন, ‘দারিও ঠিক বলেছেন।’

তবে আমোদেই মনে করেন, শুধু প্রযুক্তি কোম্পানিগুলোর স্বেচ্ছামূলক উদ্যোগ যথেষ্ট নয়। এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নিয়ন্ত্রণও প্রয়োজন।

তিনি বলেন, এআই পণ্য বাজারে ছাড়ার গতি নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেগুলো কতটা নিরাপদ। আর এ বিষয়ে আলোচনায় সরকারকে অবশ্যই যুক্ত থাকতে হবে।

পড়ুন:১০, ২০ টাকার ছেঁড়া নোটে বিড়ম্বনা!

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন