বিজ্ঞাপন

কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬ জন আটক

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সফিপুর আন্দারমানিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ১ গ্রাম গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ও কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে মাইদুল (৩৫), পিতা—নুর ইসলাম; রাজু (২০), নাজমুল (৩২) ও মনি আক্তার (২৮) রয়েছেন। আটক অপর দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশের দাবি, সফিপুর আন্দারমানিক এলাকায় মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সফিকুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম পিপিএম-বারসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ফকিরহাটে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবক নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন