বিজ্ঞাপন

সিরাজগঞ্জে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল, রাতে গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক মোঃ হেদায়েত ইসলাম (৩২), শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন শুভ (১৯) এবং শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে সিরাজগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি মোঃ সোহান শেখ ওরফে সুজনের নেতৃত্বে বের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মিছিলের পর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ হেদায়েত ইসলাম সিরাজগঞ্জ পৌর এলাকার কালীবাড়ী মহল্লার মোঃ শেখ মামুনের ছেলে। মোঃ সাজ্জাদ হোসেন শুভ দিয়ারধানগড়া এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে এবং সোহান শেখ সুজন ভাঙ্গাবাড়ী গ্রামের মোঃ লিটন শেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের করার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬ জন আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন