বিজ্ঞাপন

প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকার বেশি

বিজ্ঞাপন

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১২ দিনে দেশে মোট ১২৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ১৭৯ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ব্যাংকভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, এই ১২ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ৯১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ডলার এসেছে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ লাখ ২০ হাজার ডলার।

আলোচ্য সময়ে দেশের ব্যাংকগুলোর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির মাধ্যমে এসেছে ২২ কোটি ৯২ লাখ ৯০ হাজার ডলার। ১০ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এছাড়া ৯ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

পড়ুন:১০, ২০ টাকার ছেঁড়া নোটে বিড়ম্বনা!

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন