বিজ্ঞাপন
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জর্ডানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
রোববার আম্মানে স্বাগতিকদের বিপক্ষে জোড়া গোলে এই জয় নিশ্চিত করেন বাংলাদেশের উদীয়মান ফরোয়ার্ড আলপি আক্তার। প্রথমার্ধেই হয় গোল দুটি।
আগামী ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হবে অনূর্ধ্ব-১৭ নারী এএফসি এশিয়ান কাপ বাছাই প্রতিযোগিতা। ওই টুর্নামেন্টকে সামনে রেখেই জর্ডানে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ।
এর আগে জর্ডানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ৫-০ গোলে জয় পেয়েছিল কোচ সাইফুল বারী টিটুর দল। ওই ম্যাচে একবার করে জালের দেখা পান ফাতেমা, রিয়া, মৌসুমি, কুলসুম ও পায়েল।
পড়ুন:জাতীয় দলে বিদেশি কোচ চান না সুজন
ইমি/
বিজ্ঞাপন


