মেহেরপুরের গাংনী উপজেলায় জেলা পরিষদের উদ্যোগে ৬০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাবিদ হোসেন।
প্রধান অতিথি জাভেদ মাসুদ মিল্টন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে গ্রামের নারীদের স্বাবলম্বী করার এই কার্যক্রম। প্রশিক্ষণের পর সেলাই মেশিন পেয়ে তারা নিজেরাই আয় করতে পারবেন। এ উদ্যোগে নারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে স্বচ্ছলতা আসবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
পড়ুন : শাহজালাল বিমানবন্দরে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ জব্দ
সা/


