বিজ্ঞাপন

ভুল ব্যক্তির ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ, মির্জাপুর থানায় অভিযোগ

বিজ্ঞাপন

টাঙ্গাইলের মির্জাপুরে এক কলেজছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগে প্রকাশিত একটি সংবাদের সঙ্গে ভুল ব্যক্তির ব্যক্তিগত ছবি ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে দাবি করা মো. মামুন হোসেনের ছোট ভাই মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা গ্রামের মো. মামুন হোসেন, পিতা—আবজাল হোসেন। সম্প্রতি কলেজছাত্রীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগসংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। ওই সংবাদে অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে মো. মামুন হোসেনের ব্যক্তিগত ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মামুন হোসেনের পরিবারের দাবি, সংবাদে ব্যবহৃত ছবির ব্যক্তি মো. মামুন হোসেন হলেও তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন এবং প্রকাশিত সংবাদে তার ছবি ব্যবহার করায় সামাজিকভাবে তার সম্মানহানি হয়েছে। এতে তিনি ও তার পরিবার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন।

এ ঘটনায় মামুন হোসেনের ছোট ভাই বাদী হয়ে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুল ব্যক্তির ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও ছবির সত্যতা যাচাই করা প্রয়োজন ছিল। ভুল ছবি ব্যবহারের কারণে একজন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে জনমনে ভুল ধারণা তৈরি হতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগের তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই এবং ভুলভাবে ব্যবহৃত ছবি ও সংবাদ সংশোধনের দাবি জানিয়েছেন মামুন হোসেনের পরিবার।

পড়ুন : কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা বহাল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন