বিজ্ঞাপন

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবকের সাজা

বিজ্ঞাপন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য সেবনের অপরাধে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মোহনগঞ্জ থানাধীন নওহাল গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহনগঞ্জ উপজেলার মাইলোরা গ্রামের জাকির হোসেনের ছেলে মো. মিজানুর রহমান (২০), একই এলাকার মো. আব্দুল মমনের ছেলে আব্দুল্লাহ আল নিশাদ (২০) এবং নওহাল গ্রামের রোকনু জামানের ছেলে ও বাড়ির মালিক মো. তৌহিদুজ্জামান (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মোহনগঞ্জ থানাধীন নওহাল গ্রামের তৌহিদুজ্জামানের নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় ঘরের ভেতর থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের আসামিদের অপরাধ আমলে নেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আইনগত প্রক্রিয়া ও আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিদেরকে ওই দিনই নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন : তামাবিল স্থলবন্দরের ব্যবসা নিয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, ব্যবসায়ীদের প্রতিবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন