বিজ্ঞাপন

নতুন প্রজন্মের ব্যবসায়িক নেতা তৈরির লক্ষ্যে শুরু হচ্ছে সিজিএস বিজনেস সামিট

বিজ্ঞাপন

নতুন প্রজন্মের ব্যবসায়িক নেতা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে সিজিএস বিজনেস সামিট ২০২৬। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি, ব্যবসায়িক চিন্তাভাবনা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের পাশাপাশি অর্থনীতি, অর্থায়ন, বিপণন, ব্যবসায়িক কৌশল ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে তাদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আজ সোমবার সকাল ১১টায় সার্সন রোডস্থ সিজিএস ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামিটের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে সিজিএসের অধ্যক্ষ রুহবায়না মাহমুদ চৌধুরী, আদিয়াত মাহফুজ, সাফওয়ান সাজিদসহ আয়োজকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক অর্থনীতিতে সফল হতে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকলেই হবে না; প্রয়োজন বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা ও বাস্তব পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। এসব দক্ষতা গড়ে তোলার লক্ষ্যেই সামিটের আয়োজন করা হয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ২টায় চট্টগ্রাম ক্লাবে সামিটের উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

তিন দিনব্যাপী সামিটে থাকছে ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতার মূল ভাবনা ‘নিজের ভবিষ্যৎ নিজেই গড়ো’। টেকসই ব্যবসা, উদ্যোক্তা তৈরি ও তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেবেন। তাদের দিকনির্দেশনা দিতে থাকবেন ১২ জনের বেশি অভিজ্ঞ পরামর্শক।

এ ছাড়া সামিটে চারটি অভিজ্ঞতাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগেরও সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। ফলে শিক্ষার্থীরা নিজেদের ব্যবসায়িক ধারণা তৈরি ও উপস্থাপনের পাশাপাশি বাস্তব ব্যবসার নানা দিক সম্পর্কে ধারণা নেওয়া এবং অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।

ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট এক লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।

আয়োজকদের আশা, এই সামিট তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও ব্যবসায়িক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতের দক্ষ ও দায়িত্বশীল ব্যবসায়িক নেতৃত্ব তৈরিতেও এ আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

পড়ুন : ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন