বন্দরে ঘরের আড়ায় রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে নিজ ঘরের কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মো. সুজন ওস্তাগার (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সুজন ওস্তাগার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ উত্তরপাড়া এলাকার বদু ওস্তাগারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুজনের স্ত্রী সালমা আক্তার সৌদি আরবে প্রবাসী। স্ত্রী বিদেশে থাকায় তাদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রায়ই টানাপোড়েন চলত। পরিবারের দাবি, দাম্পত্য সম্পর্কের অবনতি এবং পারস্পরিক বিশ্বাস-অবিশ্বাসের কারণে সুজন আত্মহত্যা করে থাকতে পারেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সুজনের বড় মেয়ে ঘুম থেকে উঠে বাবাকে ঘরের কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

পড়ুন : ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন