বিজ্ঞাপন

আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেপ্তার ২

বিজ্ঞাপন

জামালপুরের মেলান্দহে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. এনামুল হককে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনামুল হক (৩২) ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় হ্যান্ডকাপ পরা অবস্থায় রবিউল নামের আরও এক আসামি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ১১ নম্বর শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এনামুল হককে গ্রেপ্তারের জন্য মেলান্দহ থানা পুলিশের একটি দল সিভিল পোশাকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ছিলেন এসআই তারিকুল ইসলাম হিমন, এএসআই আব্দুল আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল তাহের।

পুলিশের দাবি, এনামুলকে গ্রেপ্তারের সময় তাঁর পরিবারের কয়েকজন সদস্য পুলিশের কাজে বাধা দেন এবং তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র আরও জানায়, আহতদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন। অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযানের একপর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় রবিউল নামের আরও এক আসামি পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি এনামুল হক ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন : চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংককর্মীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন