বিজ্ঞাপন

পাবনায় ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ ট্যাপেনটাডলসহ গ্রেফতার ১

বিজ্ঞাপন

পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ রাজিব বিশ্বাস (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক ও এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত রাজিব বিশ্বাস পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রামচন্দ্রপুর (হাবুলের মাঠ) এলাকার মৃত মানিক বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ রাঘবপুর হযরত আলী জামে মসজিদের পেছনের একটি বাসায় ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল জানতে পারে— দক্ষিণ রাঘবপুর হযরত আলী জামে মসজিদের পূর্ব পাশে নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। রাত আনুমানিক ৮:৫০ মিনিটে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে রাজিব বিশ্বাসকে আটক করেন ডিবি সদস্যরা।

​পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামির বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার নিজ ঘরের খাটের ড্রয়ারে রাখা একটি লাল শপিং ব্যাগ থেকে ১০০টি পাতায় মোট ১,০০০ পিস (ওজন ৪২০ গ্রাম) ‘ETADOL 100’ নামের ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে, তিনি পাবনার বিভিন্ন এলাকা থেকে এসব ট্যাপেনটাডল সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।

​এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেফতারকৃত রাজিব বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : ইলিশ বাণিজ্যে নতুন সমীকরণ: গুজরাটের ইলিশ বাংলাদেশে, পদ্মার ইশিশ চায় ভারত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন