বিজ্ঞাপন

নেত্রকোনায় ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ আখ্যা দিয়ে যুবলীগের মশাল মিছিল

বিজ্ঞাপন

চলমান বিচারিক প্রক্রিয়া ও রায়ের প্রতিবাদ জানিয়ে নেত্রকোনা শহরে আকস্মিক মশাল মিছিল করেছে যুবলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস এলাকায় এ মিছিল বের করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির জেলা শাখা। মিছিল থেকে ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ আখ্যা দিয়ে এর কার্যক্রমের তীব্র নিন্দা জানানো হয়।

জানা গেছে, নেত্রকোনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিদ্ধার্থ শংকর পাল (বাবু) এর সার্বিক নির্দেশনায় প্রতিবাদী এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল হাসানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওর মাধ্যমে মিছিলের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে এবং নিশ্চিত হওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে বেশ কয়েকজন নেতা-কর্মী হাতে জ্বলন্ত মশাল নিয়ে রাজপথে নেমে আসেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। চলমান বিচার প্রক্রিয়া ও রায় প্রত্যাখ্যান করে তাদের ‘অবৈধ ট্রাইব্যুনাল, মানি না মানব না’, ‘ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

মিছিলে দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষেও জোরালো অবস্থান ব্যক্ত করে স্লোগান দেওয়া হয়। নেতা-কর্মীদের ‘শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। পাশাপাশি কেন্দ্রীয় যুবলীগের শীর্ষ নেতা শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের নামেও স্লোগান দেন তারা। যেকোনো পরিস্থিতিতে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি মিছিলে জেলা যুবলীগ নেতা সিদ্ধার্থ শংকর পালের পক্ষ থেকে উপস্থিত সকলকে ‘লাল গোলাপ শুভেচ্ছা’ জানানো হয়।

তবে আকস্মিক মিছিলের বিষয়ে শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো তথ্য ছিল না। এ প্রসঙ্গে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মশাল মিছিলের বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের জানা ছিল না। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

পড়ুন : ইসরায়েলের সামরিক শক্তি বাড়াতে ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন