বিজ্ঞাপন

কালিয়াকৈরে গভীর রাতে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে ঝটিকা মশাল মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে হঠাৎ কয়েকজন যুবক হাতে জ্বলন্ত মশাল নিয়ে সড়কে মিছিল শুরু করেন। কয়েক মিনিট ধরে তারা স্লোগান দিয়ে ওই এলাকায় অবস্থান করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির খবর পেয়ে দ্রুত সড়ক ছেড়ে আশপাশের বিভিন্ন দিকে চলে যান।

মিছিলের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে গভীর রাতে কিছু লোক মশাল নিয়ে মিছিল করার চেষ্টা করেছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পড়ুন : ইসরায়েলের সামরিক শক্তি বাড়াতে ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন