বিজ্ঞাপন

দিনাজপুরে অদ্ভুত কন্যা শিশুর জন্ম, দেখতে হাজারো মানুষের ভিড়

বিজ্ঞাপন

দিনাজপুরের ফুলবাড়িতে ২৮ আঙুল নিয়ে এক কন্যা শিশুর জন্ম হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখতে ভিড় জমান হাজারো উৎসুক মানুষ।

গত ১৩ তারিখ ফুলবাড়ি পৌরসভা এলাকার ভ্যানচালক মো. আরিফের স্ত্রী লিজা বেগম একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন।

স্বাভাবিক মানুষের হাত-পায়ে মোট ২০টি আঙুল থাকে। কিন্তু নবজাতক ওই কন্যা শিশুটির হাত-পায়ে মোট আঙুলের সংখ্যা ২৮টি। পরিবারের দাবি, ডান হাতে ৭টি, বাম হাতে ৬টি, ডান পায়ে ৮টি এবং বাম পায়ে ৬টি আঙুল রয়েছে।

শিশুটির পিতা আরিফ জানান, “আমি একজন ভ্যানচালক। ভ্যান চালিয়ে পরিবার নিয়ে ভালোই আছি। বিয়ের তিন বছরের মাথায় সৃষ্টিকর্তা আমাকে একটি কন্যা সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার মেয়ের ২৮টি আঙুল নিয়ে পৃথিবীতে এসেছে। এতে আমার কোনো আফসোস নেই, আলহামদুলিল্লাহ। মা এবং শিশু দুজনেই সুস্থ আছেন।

এদিকে স্থানীয়রা জানান, “টেলিভিশন ও ফেসবুকে অদ্ভুত শিশুর জন্মের খবর দেখেছি। আজ বাস্তবে দেখলাম। সৃষ্টিকর্তাই ভালো জানেন।

পড়ুন : ধামরাইয়ে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন