নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নেপাল সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচের ভেন্যু নেপালের রাজধানী কাঠমান্ডু।
বাংলাদেশের এই সফরের পেছনে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক জোরদারের উদ্যোগও রয়েছে। সম্প্রতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর বৈঠকে সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
নেপালে আকস্মিক বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে বাংলাদেশ-নেপালের এই সিরিজ।
এরই ধারাবাহিকতায় বুধবার বিসিবিতে যান নেপালের রাষ্ট্রদূত। সেখানে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে প্রস্তাবিত সিরিজের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
তবে ক্রিকেটের বাইরেও মানবিক বার্তা থাকবে এই সিরিজে। সিরিজ থেকে পাওয়া লভ্যাংশও বন্যাদুর্গতদের সহায়তায় ব্যয় করার কথা জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ-নেপালের ক্রিকেট লড়াই অবশ্য একেবারে নতুন নয়। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দুবার মুখোমুখি হয়েছে দুই দল। দুটি ম্যাচই হয়েছে বিশ্বকাপে, আর দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে নেপালের মাটিতে এবারই প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা।
পড়ুন : ‘আবাহনীর মাঠ’ আর থাকছে না আবাহনীর, কাল নিয়ন্ত্রণ নিবে সরকার


