বিজ্ঞাপন

জীবননগরে বুকের দুধ শ্বাসনালীতে আটকে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার জীবননগরে ঘুমন্ত অবস্থায় বুকের দুধ খাওয়ার সময় শ্বাসনালীতে আটকে জুনায়েদ নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ওই গ্রামের জিহাদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে তার মা বুকের দুধ খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে দুধ শ্বাসনালীতে আটকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এস.কে. সাইমুম সৈকত বলেন, হাসপাতালে আনার সময়ই শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় দেড় থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। শ্বাসনালীতে দুধ আটকে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন : দুর্নীতির নিউজ করায় সাংবাদিকের ওপর চড়াও খাদ্য কর্মকর্তা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন