বিজ্ঞাপন

খাতুজান বিবির হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন এমপি

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে ১৫.৫৮ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘরের চাবি তুলে দেন বৃদ্ধা খাতুজান বিবির হাতে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ) সারাদিন উপজেলার তেলিহাটি, গাজীপুর ও মাওনা ইউনিয়নে এসব উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

সকাল ৯ টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার-আবদার লোহাই বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু সাংসদ । পরে কর্মসূচি চলাকালে স্থানীয় গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শনে যান এমপি। তবে সেখানে গিয়ে তিনি প্রধান ফটকসহ কেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।

পর্যায়ক্রমে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ধনুয়া কমিউনিটি ক্লিনিক, ডেকো গার্মেন্টস সড়ক এবং ফরিদপুর-ধনুয়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি নগর হাওলা প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং নিজ মাওনা এলাকার অসহায় বৃদ্ধা খাতুজান বিবির হাতে প্রধানমন্ত্রীর অর্থায়নে নির্মিত একটি নতুন ঘরের চাবি তুলে উপহার হিসেবে তুলে দেন এস এম রফিকুল ইসলাম (এমপি)।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ, ডাঃ শফিকুল ইসলাম, বিএনপি নেতা এস এম মাহফুল হাসান হান্নানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন : ঝিনাইদহে চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে দুই যুবক গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন