সিরাজগঞ্জের কামারখন্দে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে তফসিলভুক্ত ভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করে আবেদনকারীর কাছে জমির দখল হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), সিরাজগঞ্জের আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদেশের পরিপ্রেক্ষিতে এ উচ্ছেদ ও দখল হস্তান্তর কার্যক্রম পরিচালনা করা হয়।
দখলনামা সূত্রে জানা যায়, আবেদন নং ২০/২০৩৪-এর আদেশের ভিত্তিতে তফসিলে বর্ণিত ভূমির দখল প্রতিপক্ষের কাছ থেকে পুনরুদ্ধার করে আবেদনকারীর পক্ষে দখল হস্তান্তর করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে দখল বুঝিয়ে দেওয়া হয়।
তফসিল অনুযায়ী, জমিটি কামারখন্দ থানার স্বপ্ন মাহমুদপুর মৌজায় অবস্থিত। এর জে.এল. নম্বর ১০। নথিতে জমির পরিমাণ প্রায় ৮ দশমিক ৫০ শতক উল্লেখ করা হয়েছে।
দখল হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নূরুল ইসলামসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
অভিযান পরিচালনা ও দখল হস্তান্তর কার্যক্রমে নেতৃত্ব দেন মোঃ মহসিন খন্দকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ড রুম শাখা, প্রবাসী কল্যাণ শাখা, মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত সেল, প্রকল্প বাস্তবায়ন ও পরিবীক্ষণ শাখা)।
দখলনামায় তফসিলভুক্ত ভূমির দখল বুঝে পাওয়ার বিষয়টি উল্লেখ করে দখল গ্রহণকারীর স্বাক্ষর নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবগতির জন্য উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান/প্রশাসকের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।
পড়ুন : বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম
সা/


