বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ৫ শতাংশ বিলম্বজনিত আইনি পাওনা প্রদান,ডিস্ট্রিবিউটর-রিটেইলারদের বঞ্চনা নিরসন এবং গ্রাহক প্রতারণা বন্ধের দাবিতে রাজশাহীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাজশাহীর অলকার মোড়স্থ ‘মাস্টার শেফ’ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা তাদের এক দফা দাবি তুলে ধরেন। কর্মসূচিতে ‘দাবি মোদের একটাই—৫% এর টাকা চাই’, ‘দমন নয়-ন্যায়বিচার চাই, ভয় নয়-অধিকার চাই’ এবং ‘শ্রমিকের ঐক্য, অন্যায়ের পরাজয়’ সহ নানা স্লোগান দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শ্রম আইন অনুযায়ী গ্রামীণফোনের নিকট শ্রমিক ও সংশ্লিষ্টদের পাওনা ৫ শতাংশ বিলম্বজনিত বকেয়া দীর্ঘদিন ধরে অনাদায়ী রয়েছে। আইনি পাওনা বুঝিয়ে না দিয়ে উল্টো ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের ধারাবাহিকভাবে বঞ্চিত করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন কৌশলে গ্রাহক প্রতারণাও চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা অনতিবিলম্বে সকল বকেয়া পরিশোধ এবং ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য গ্রামীণফোন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সংবাদ সম্মলনে মোঃ আমজাদ হোসেন -রিটেলার প্রতিনিধি, সাইফুল ইসলাম সুজন -ডিস্ট্রিবিউটার প্রতিনিধি, মোবাশ্বের আহসান-সেন্ট্রাল টীম, ঢাকা, মোরাদ হোসেন,আতাউস সালাম. ইকরামুজ্জামান খান, শামী উদ্দীন, আসিফ হোসেন, মোঃ সারাফাত আলী সরকার, মোঃ সামিউল হক, মহিবুল হাসান , অসীম কুমার, শাহরিয়ার মতিন, সুলতান মাহমুদ এবং মশিউর রহমান উপস্থিত ছিলেন।
ওই সময় সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ
সা/


