বিজ্ঞাপন

কালিয়াকৈরে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম (৪৫), পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ছাইফুল ইসলাম (৩৫) এবং যুবলীগের কর্মী রাসেল আহমেদ (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েকটি ঝটিকা মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সৃষ্টি হয়।

এসব ঘটনায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে। এর ধারাবাহিকতায় বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পড়ুন : মমেক হাসপাতালে আগুন : মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন