বিজ্ঞাপন

টাঙ্গাইল মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, জরুরি বিভাগে তালা ও বিক্ষোভ

বিজ্ঞাপন

কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর অনাকাঙ্খিত হামলার প্রতিবাদে জরুরি বিভাগে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে হাসপাতালের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে তালা দেয়। পরবর্তীতে হাসপাতালের সামনে থেকে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন- ইন্টার্ন চিকিৎসক শাহরিয়ার রহমান, তাসনিম হোসাইন, আল শাহরিয়ার সাগর, নাজমুল হাসান সরকার প্রমুখ।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকেরা বলেন, আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। পরবর্তীতে আমাদের ইন্টার্ন চিকিৎসকের উপর রোগীর স্বজনরা হামলা করে। তাকে ইচ্ছে মত মারধর করা হয়। তার প্রেক্ষিতে অভিযুক্তকে ধরার জন্য প্রশাসনের কাছে গিয়েও যথাযথ কোন ব্যবস্থা নেয়া হয়নি। সে জন্য আমরা জরুরি বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করেছি। যদি আগামীকাল শুক্রবারের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হয়, আগামী শনিবার থেকে আউটডোর সেবা বন্ধ করে দেবো।

পরবর্তীতে সংশ্লিষ্টদের আশ্বাসে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন তুলে নেন।

এ ব্যাপারে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, যারা অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সাধারণ রোগীদের আমরা তো কোন ভোগান্তিতে ফেলাতে পারি না। সাময়িকভাবে তালা দিয়েছিলো, বর্তমানে সব স্বাভাবিক রয়েছে।

পড়ুন : তহশিলদারের ‘ভুয়া খারিজে’ বারহাট্টায় জমি দখলের অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন