বিজ্ঞাপন

সিরাজগঞ্জে নৌকার বাইচালদের সংঘর্ষ, আহত ১০

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে দুই প্রতিযোগী নৌকার বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় নৌকার প্রায় ১০ জন বাইচাল আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালিগঞ্জ ফুলজোড় নদীতে কালিগঞ্জ শহীদ গিয়াস উদ্দিন সংসদ নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া উল্লাপাড়া উপজেলার বড়কোয়ালিবেড় এলাকার সোনাবাজু এক্সপ্রেস ও বংকিরাট এলাকার নবশক্তি ফাইটার নৌকার মধ্যে প্রতিযোগিতার একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে দুই নৌকার বাইচালদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তারা বৈঠা দিয়ে পরস্পরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উভয় নৌকার প্রায় ১০ জন বাইচাল আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য হায়দার আলী বলেন, দুই নৌকার বাইচালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে কমিটির সদস্যদের হস্তক্ষেপে বিষয়টি বড় ধরনের আকার ধারণ করেনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নৌকা বাইচ চলাকালে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আয়োজক কমিটি বিষয়টি মীমাংসা করবে বলে জানান তিনি।

পড়ুন : তহশিলদারের ‘ভুয়া খারিজে’ বারহাট্টায় জমি দখলের অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন