বিজ্ঞাপন

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

বিজ্ঞাপন

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের কালিন্দী এলাকায় একটি কমিউনিটি সেন্টার আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের কোথাও মাদকের কারখানা নেই। তাহলে এত মাদক দেশে আসছে কোথা থেকে। যুবকরা যাতে আগামীতে দেশের নেতৃত্ব দিতে না পারে সেজন্য পরিকল্পিতভাবে ভারত ও মিয়ানমার থেকে মাদক এনে যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।
এ সময় মন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।

এসময় সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার এমন কোনো জঘন্য কাজ নেই, যে ১৭ বছরে সেটা তারা করে নাই। আজকে তাদের অনুশোচনা তো নেই-ই, উল্টো ঘোষণা দেয়, অমুক তারিখে আসবে। যে মানুষগুলোকে হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, একবারও অনুশোচনা হয় না? অথচ দেশে ফেরার চিন্তা করছেন, কোন জগতে আছেন আপনারা?’

তিনি বলেন, ‘আপনাদের কর্মকাণ্ডের কারণে মানুষ আপনাদের বিতাড়িত করেছে। আগে আপনাদের অনুশোচনা হতে হবে, যে আমরা ভুল করেছি। কাজেই এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু। আমাদের ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলতে হবে।’

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুক, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম সমাবেশে উপস্থিত ছিলেন।

পড়ুন : সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন