বিজ্ঞাপন

পুরনোটার রেশ কাটতে না কাটতেই ‘জাকিরের’ ৫ মিনিটের ভিডিও ভাইরাল

বিজ্ঞাপন

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করা অভিনেতা সাইদুর রহমান পাভেলকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয়ে আলোচনা-সমালোচনা। এর আগে মাত্র ৪৫ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে তার। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। সেই রেশ কাটিয়ে ওঠার আগেই এবার ভাইরাল হলো প্রায় পাঁচ মিনিটের ভিডিও।

নতুন ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। দাবি করা হচ্ছে―ভাইরাল ভিডিওতে অভিনেতা পাভেলের উপস্থিতি দেখা যাচ্ছে। আর ভিডিওটি অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে। কিন্তু ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা কিংবা তা কবে, কোথায় ধারণা করা হয়েছে, এ ব্যাপারে কিছুই জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ অভিনেতার ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় তাকে। এ নিয়ে নানা সমালোচনা হলে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেন তিনি।

পাভেল জানিয়েছিলেন, ওই নারী তার এক বান্ধবী। কিন্তু তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেসব মন্তব্য করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো ধরনের মিল নেই। তার দাবি―ওই নারীর সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্ব এবং সেটি ব্যক্তিগত পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ। তবে ওই নারী শোবিজ ইন্ডাস্ট্রির কি-না বা তার পরিচয় সম্পর্কে কোনো কিছু জানাননি এ অভিনেতা।

এদিকে আপত্তিকর ভিডিও নিয়ে সমালোচনার রেশ শেষ না হতেই প্রায় পাঁচ মিনিটের আরেক ভিডিও ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় জায়গা করে নিয়েছেন পাভেল। এ নিয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি তার।

কে এই জাকির

ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ নির্বাচিত হয়ে পরিচিতি লাভ করেন সাইদুর রহমান পাভেল। তারপর দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করে নিজেকে আরও সমৃদ্ধ করতে থাকেন। পরবর্তীতে তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা করেন।

তবে তার ক্যারিয়ারে উত্থান ঘটে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে। ধারাবাহিকটির ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন পাভেল। পাশাপাশি একই নির্মাতার পরিচালনায় ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ এবং ‘হাউ সুইট’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে প্রশংসা লাভ করেছেন এ অভিনেতা।

পড়ুন : ব্যাচেলর পয়েন্ট’র জাকিরের কথিত আপত্তিকর ভিডিও ভাইরাল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন