বিজ্ঞাপন
রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ এলাকা থেকে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তেজগাঁও কলেজে গোপন বৈঠক চলাকালীন সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। সব যাচাই-বাচাই শেষে আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
“এটিইউ ও সিটিটিসির কর্মকর্তারা এসেছেন। তারা বিষয়টি যাচাইবাছাই করছেন। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বলা যাবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।”
বিজ্ঞাপন


