বিজ্ঞাপন

আখাউড়ায় গোপন বৈঠকের অভিযোগে যুব মহিলা লীগের চার নারী গ্রেপ্তার

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে যুব মহিলা লীগের চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে আখাউড়া পৌরসভার রাধানগর (কলেজপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার তাদেরকে মামলাসহ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফাতেমা বেগম (৪০), সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রার্থী রোকসানা আক্তার (৪২), আখাউড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেখা খানম (৪২) এবং উপজেলা যুব মহিলা লীগের সদস্য নাজমা বেগম (৩৬)।

আখাউড়া থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাধানগর (কলেজপাড়া) এলাকায় কয়েকজন নারী গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চার নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাঁরা এলাকায় অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বৈঠক করছিলেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার চারজনের রাজনৈতিক পরিচয় ও বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

পড়ুন : সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, লাশ নিয়ে থানায় স্বজনরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন