বিজ্ঞাপন

ঘাটাইলের শালিয়াজানী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

বিজ্ঞাপন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে শালিয়াজানী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শামীম মিয়া। শালিয়াজানী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোছা. নাছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. কাজী আব্দুল বারী, ১নং দেওলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুকুল ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যৎ ও শিক্ষাজীবনে সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়া।

বক্তারা জানান, ২০১০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবহেলিত এলাকার সন্তানদের প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে আসছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজনের প্রশংসা করার পাশাপাশি বক্তারা দ্রুত সময় উপযোগী পদক্ষেপ হিসেবে বিদ্যালয়টি সরকারি করার জোর দাবি জানান। অনুষ্ঠান পরিচালনা করেন শালিয়াজানী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌরভ রায়।

পড়ুন : সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, লাশ নিয়ে থানায় স্বজনরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন