ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বলেছেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে আবার যে কোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিস্কার বলে দেওয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আশুগঞ্জ আব্দুল কাদির শাহ পাঠাগার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা বিষয়ে ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি। তো এগুলো সবই স্বাভাবিক।’
সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে ব্যারিষ্টার ফারহানা এমপির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঝাড়-মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপি। বক্তব্য প্রত্যাহারর না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন বিএনপি নেতা-কর্মীরা।
পড়ুন : কুষ্টিয়ায় গড়াই নদীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু


