বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।
এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের এ সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সাগর আহমেদ। তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পড়ুন : কুষ্টিয়ায় গড়াই নদীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু


