বিজ্ঞাপন

ফৌজদারহাট লিংক রোডে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী আটক

বিজ্ঞাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট লিংক রোড এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর বিকেল ৩টার দিকে ফৌজদারহাট লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জুমার নামাজের পরপর কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে ফৌজদারহাট লিংক রোড এলাকায় এসে জড়ো হন। একপর্যায়ে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রাউজানের নোয়াপাড়া এলাকার জামশেদ (৩০), একই এলাকার শাকিব (২৪), রাউজানের কচুখাইন এলাকার সাব্বির হোসেন (২৪), বায়েজিদের বালুছড়া এলাকার মামুনুর রহমান মারুফ (২২), হাটহাজারীর ফতেপুর এলাকার আরমান (২৪) এবং চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আদনান হাবিব (২১)।

আটক ব্যক্তিদের বাড়ি চট্টগ্রামের রাউজান, বায়েজিদ ও হাটহাজারী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “আজ জুমার নামাজের পরপর কিছু ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিই। পরে সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পড়ুন : কুষ্টিয়ায় গড়াই নদীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন