বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের ২৮নং কূপ উদ্বোধন

বিজ্ঞাপন

আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে এই কূপ থেকে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

কূপ উদ্বোধন শেষ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ আজকে এই কূপ চালুর ফলে জ্বালানী বিভাগ যে অতিরিক্ত গ্যাস দিবে, এতে শিল্পখাত বেশি গ্যাস পাবে, বিদুৎ বিভাগ আরেকটু গ্যাস বেশি পাবে এবং গৃহস্থালি খাতও আরেকটু বেশি গ্যাস পাবে। এটি মানুষকে স্বস্তি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় বানিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে কূপটির খনন কাজ শুরু করে একটি চীনা প্রতিষ্ঠান। তিন হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক এই সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
এই কূপ থেকে প্রতিদিন মিলবে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

পড়ুন:মদনে পুলিশের পৃথক অভিযানে ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন