বিজ্ঞাপন

জামালপুর মশাল মিছিল, এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

জামালপুরে কার্যক্রমনিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের অংশ নেয়ার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।

শুক্রবার রাত ১২টার দিকে শহরের ফৌজদারী মোড় এলাকায় বাইপাস সড়কে জামালপুর জেলা যুবলীগের ব্যানারে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাজার প্রতিবাদে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে অভিযান চালিয়ে মো. রাকিবুল হাসান রাব্বি নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক রাব্বি জামালপুর জেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে জেলা যুবলীগের ব্যানারে ৪০ থেকে ৪৫ জনের একটি দল মশাল হাতে মিছিল বের করে। মিছিলটি ফৌজদারী মোড় থেকে বাইপাস সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায়।
মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ ক্যাঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।’ ব্যানারের নিচে আয়োজক হিসেবে ‘জামালপুর জেলা যুবলীগ’ উল্লেখ করা হয়। মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, রাতে মশাল মিছিলের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন:নীলফামারীতে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির সমাবেশ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন