বিজ্ঞাপন

৩টি নতুন ডিজিটাল সেবার উদ্বোধন করলেন সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন

বিজ্ঞাপন

জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো উদীয়মান দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি গ্রুপ’-এর বহুল প্রতীক্ষিত অ্যাপস প্রি-লঞ্চিং এন্ড অতিথি ওভারভিউ প্রোগ্রাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তথ্যপ্রযুক্তি খাতের এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হয়। একই মঞ্চ থেকে প্রতিষ্ঠানটির বহুমুখী ও যুগোপযোগী মোবাইল অ্যাপ্লিকেশন ‘অতিথি অ্যাপস’-এ নতুন তিনটি জনকল্যাণমুখী সেবা- রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও দূরদর্শী স্বাস্থ্যসেবা (টেলিডক্টর)এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক ড. লায়ন মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন। আর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।

প্রধান অতিথির হাত ধরে প্রযুক্তিনির্ভর এই নতুন সেবাগুলোর আনুষ্ঠানিক শুভ সূচনা করার পর অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে লায়ন সাইফুল ইসলাম সোহেল অতিথি অ্যাপসের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং এর ভবিষ্যৎ ব্যবসায়িক রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষের প্রয়োজনকে মাথায় রেখে এই বহুমুখী প্ল্যাটফর্মটি ডিজাইন করেছি। অতিথি অ্যাপসের অন্যান্য সার্ভিসের সাথে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও টেলিডক্টর সেবা একই ছাতার নিচে আসায় দেশের সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে এবং এটি দেশের আইটি সেক্টরে এক নতুন বিপ্লব ঘটাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিথি এভিয়েশন এন্ড ওভারসীস লিমিটেড-এর পরিচালক লায়ন আলী আহমাদ মাহমুদ, অতিথি লিমিটেড-এর পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এস এস ফেরদৌস, অতিথি সফটওয়্যার সলুশান লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন আফিয়া কনক এবং অতিথি লিমিটেড-এর পরিচালক (প্রশাসন) লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, অতিথি প্রপাটিজ লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, অতিথি এভিয়েশন এন্ড ওভারসিস লিমিটেড-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান, অতিথি লিমিটেড-এর পরিচালক লায়ন মোঃ নূরনবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড-এর পরিচালক লায়ন ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ এবং অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন লিমিটেড-এর পরিচালক লায়ন মোঃ ইসমাইল মিয়াসহ অন্যান্যরা।

পড়ুন : জামালপুরে সাংবাদিক নেতার বৃক্ষরোপণ ও বিতরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন