বিজ্ঞাপন

জামালপুরে সাংবাদিক নেতার বৃক্ষরোপণ ও বিতরণ

বিজ্ঞাপন

জামালপুরের মেলান্দহে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় মেলান্দহ-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ নূরুল আলম সিদ্দিকীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন শাহাজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে সহস্রাধিক বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে মেলান্দহ-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্যোক্তা ও উদ্বোধক আলহাজ নূরুল আলম সিদ্দিকী বলেন, “আমার প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের নির্দেশনা অনুযায়ী জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গাছ রক্ষার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলো যাতে নষ্ট না হয়, সেদিকে স্থানীয়দের নজর রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে স্থানীয়দের এগিয়ে আসার অনুরোধ করেন।

পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন