গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কর্মসূচিতে বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের আশপাশে গাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে এক আলোচনা সভায় বৃক্ষরোপনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি,বিশেষ অতিথি,শিক্ষক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রায় ২ শতাধিক স্থানীয় কৃষক,অন্যান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক মেম্বার ও সাবেক কাউন্সিলর মাহবুব আলম মহি। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন (পারু), গাজীপুর জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান, গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ১০ নং ওয়ার্ড শাখার সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর, বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি আজহারুল ইসলাম ঠান্ডু, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য আসাদ মন্ডল,সহকারী শিক্ষক রোজিনা আক্তার, তহুরা বেগম, গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক সদস্য আব্দুল মতিন মন্ডল, কাশিমপুর থানা যুবদলের আহ্বায়ক সদস্য সোহেল রানা, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আরিফ, কাশিমপুর থানা যুবদলের সদস্য আমীন সরকার, কাশিমপুর থানা ছাত্রদলের সদস্য আব্দুল আউয়াল, গাজীপুর সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ নাছিমা আক্তার রেনু, নাগরিক টিভির প্রতিনিধি সাহাজ উদ্দিন সুৃমন, যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি লাবনী আক্তারসহ কাশিমপুরের স্থানীয় অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও যুবসমাজ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম মহি বলেন গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, ফুল দেয়,ফল দেয়,ঘরের সরঞ্জামের জন্য গাছের কাঠ ব্যবহার করি; যা আমাদের প্রতিদিনের জীবন-যাপনের জন্য সহায়ক ভূমিকা পালন করে।তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা দিয়েছেন। অতএব আমরা সবাই যদি একটি করে গাছ লাগাই তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা বাস্তবায়ন হবে,ইনশাল্লাহ। তিনি আরও বলেন পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্য রক্ষার জন্য আমরা যদি একটি গাছ কাটি তাহলে সবাই ৫ টি করে গাছ রোপণ করবো।এসময় যুব সমাজ যেন মাদকে জড়িয়ে না পরে সেই জন্য এই সমাজের সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতন থাকার জন্য অনুরোধ জানান তিনি।
সভাপতির বক্তব্যে গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, গাছ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। গাছ যেমন জীবনকে সুন্দর করে তেমনই পরিবেশের সৌন্দর্য বর্ধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন জীবন ও পরিবেশ রক্ষায় প্রতিটি মানুষের গাছ রোপণের বিকল্প নাই।
এসময় তিনি বলেন, গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ কাশিমপুরের বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করেছেন; তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং গাজীপুর সাংবাদিক সমিতির গঠনমূলক সকল কর্মকান্ডে সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
পড়ুন : নেত্রকোনায় ডিবি পুলিশের ধাওয়া: কাভার্ডভ্যান ভর্তি কম্বল জব্দ


