বিজ্ঞাপন

চাঁদপুরে মাদকবিরোধী র‍্যালি : ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’

বিজ্ঞাপন

চাঁদপুরে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ব্যবসায়ীক এলাকা পুরান বাজার চেম্বার ভবনের সামনে
মাদকবিরোধী র‍্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত র‍্যালিতে থানা পুলিশের সদস্যদের পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক চাঁদ মিয়া, উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও এএসআই হাবিব।

এ সময় নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাঝি, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিস বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্সী, সহ-সভাপতি কামাল মজুমদার এবং ১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।
এছাড়া ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি তাছির বেপারী,সাধারণ সম্পাদক দুলাল খান, যুবদল নেতা মোক্তার হোসেন মুক্কু বেপারি,শাখাওয়াত, শাহ আলম, আরিফ মিয়াজি , সাদ্দাম মল্লিক, মোহাম্মদ আলামিন হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র‍্যালিতে অংশ নেন।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চাচির বেপারী, সাধারণ সম্পাদক দুলাল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও সহ-সভাপতি রব মিজি উপস্থিত ছিলেন। পাশাপাশি ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সুমন গাজী, সাংগঠনিক সম্পাদক দুলাল গাজীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সচেতনতামূলক বার্তা প্রচারের মধ্য দিয়ে শেষ হয়।

পড়ুন : কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন