বিজ্ঞাপন

জয়পুরহাটে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় জয়পুরহাট থানা চ্যাম্পিয়ন

বিজ্ঞাপন

জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর পর্দা নেমেছে। শনিবার বিকেল ৩টায় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ ও নারী- দুই বিভাগেই শিরোপা জিতেছে জয়পুরহাট থানা দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম।

এর আগের দিন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার।

এসপি শাহনাজ বেগম জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতেই এই আয়োজন। পাশাপাশি দেশীয় ঐতিহ্যবাহী কাবাডি খেলার প্রসার ও নতুন প্রতিভা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা কার্যকর ভূমিকা পালন করবে।

চ্যাম্পিয়নশিপে জেলার মোট ১০টি দল (৫টি পুরুষ ও ৫টি নারী) অংশগ্রহণ করে। এদিন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।

পড়ুন : কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন