বিজ্ঞাপন

শেরপুরে মানব পাচার মামলার প্রধান আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

শেরপুর সদর উপজেলায় মানব-পাচার ও অভিবাসী চোরাচালান মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৪।

১৮ সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাবুল মিয়া (৩৩) গ্রেপ্তার করা হয়।

জামালপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৪, গ্রেফতার করেন। এসআরবি -১৪ প্রেস রিলিজ ও মামলার এজাহার তথ্য অনুযায়ী বাদী এবং গ্রেফতারকৃত প্রধান আসামি মোঃ বাবুল মিয়া দম্পতি। তাদের ৫ বছর বয়সী এক ছেলে এবং ৩ বছর বয়সী এক মেয়ে রয়েছে। পারিবারিক আর্থিক অনটনের কারণে গত বছরের নভেম্বরের ২৬ তারিখে তারা তাদের সন্তানদের আত্মীয়দের জিম্মায় রেখে জীবিকার সন্ধানে ঢাকায় গমন করেন।

পরবর্তীতে বাদী সন্তানদের খোঁজখবর নিতে চাইলে আসামিরা গড়িমসি করতে থাকে। বাদীর ধারণা ছেলে ও মেয়েকে অর্থের বিনিময়ে মানব-পাচারকারী চক্রের নিকট ধৃত আসামিসহ সহযোগীরা বিক্রয় করেছে। এই ঘটনার প্রেক্ষিতে বাদী বিজ্ঞ মানব-পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল, শেরপুরে পিটিশন মামলা দায়ের করেন।

আদালতের আদেশে শেরপুর সদর থানায় মামলা রুজু হয়, য়ার মামলা নং-০৯, তারিখ-০৩ সেপ্টেম্বর ২০২৬খ্রি., ধারা-২০২৬ সনের মানব-পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ৬(২)/৭/১০/২২। মামলার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।

এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে ও গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি। গোয়েন্দা তথ্যর ভিত্তিতে বাবুল মিয়া (৩৩) গ্রেফতার করতে সক্ষম হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার বাবুল মিয়াকে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : ১৩ বছর পর পৈতৃক জমির দখল ফিরে পেলেন মোখলেছ মিয়া

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন