বিজ্ঞাপন

সংসদে বিরোধীদলের মিষ্টি কথা, আর বাইরে ১৯৭১: পানিসম্পদ মন্ত্রী

বিজ্ঞাপন

সংসদে সরকারের সঙ্গে সহযোগিতার কথা বললেও বাইরে এসে বিরোধী দলের কর্মকাণ্ডে তার কোনো প্রতিফলন নেই এমন মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সংসদের ভেতরে মিষ্টি কথা আর বাইরে ১৯৭১। আন্দোলন-লংমার্চের মাধ্যমে অসহযোগিতা এভাবে সরকারকে সহযোগিতা করা সম্ভব নয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

এ্যানি বলেন, সরকার শপথ নেওয়ার সময়ও বিরোধী দল উপস্থিত ছিল না। এরপর থেকে সংসদের ভেতরে সহযোগিতার কথা বলা হলেও রাজপথে তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিভিন্ন ইস্যুতে আন্দোলন, লংমার্চ ও মিছিলের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গ্যাস ও তেলসহ বিভিন্ন সংকট নিয়ে বিরোধী দল আন্দোলন করছে। অথচ সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি ধ্বংসস্তূপের ওপর দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই সব সংকটের সমাধান করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

লংমার্চ ও রোডমার্চের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, এসব কর্মসূচিতে জ্বালানি ব্যয় হচ্ছে, সড়কে যানজট তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। এতে অসুস্থ রোগীরাও দুর্ভোগে পড়ছেন। এমন কর্মকাণ্ডকে কীভাবে সরকারকে সহযোগিতা বলা যায়- প্রশ্ন রাখেন তিনি।

এ্যানি আরও বলেন, বিএনপিকে চাপে রেখে বিরোধী দল ভবিষ্যতে ক্ষমতায় আসার চেষ্টা করছে। এ বিষয়ে বিএনপি ও সরকারকে আরও সতর্ক ও সজাগ থাকতে হবে। বাংলাদেশ ও জনগণের স্বার্থ ক্ষুণ্ন হয়। এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, ড্যাব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ডাঃ হারুল আল রশিদ, মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ খালেকুজ্জামান দিপু, ডাঃ নিয়াজ শহিদ রানা, সহ-সভাপতে ডাঃ শফিকুল্লাহ জিন্টু, চট্রগ্রাম জেলা শাখার সভাপতে অধ্যাপক ডাঃ তমিজ উদ্দিন আহমেদ, জেনারেল সেক্রেটারী অধ্যাপক ডা: বেলায়েত হোসেন ঢালী, চট্রগ্রাম মহানগর সহ-সভাপতি ডাঃ নুরুল করিম চৌধুরী, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. বাহারুল আলম, নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, ড্যাবের জেলা শাখার নেতা অধ্যাপক ডা. আবদুল করিম মিঠু, ডা. ইকবাল হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা এবং উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ জেলা গভর্নর ডাঃ আসাদ উল্লাহ, রিজিওয়ান হেডকোয়াটার ডাঃ কাজী দিলকুশা বেগম, ইঞ্জি: কাজী নিজাম উদ্দিন সহ আরও কয়েকজন চিকিৎসক চক্ষু চিকিৎসা দেন। এ ক্যাম্পে চক্ষু, মেডিসিন, নিউরোমেডিসিন, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো-লিভার, গাইনি ও ডেন্টালসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে মোট ৪ হাজার ৬০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধসেবা দেওয়া হয়েছে।

পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন