পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সেনগ্রামে পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৬) ও মাহফুজ (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হুজাইফা ঐ গ্রামের মজিবর রহমানের ছেলে এবং অপর শিশু মাহফুজ একই গ্রামের রুবেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির সকল সদস্যরা মাঠে পাঠ ধৌত করতে গেলে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এমন সময় অসাবধানতা বশত তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। বিকেলে পরিবারের সদস্যরা তাদের খোঁজ করতে পুকুর পাড়ে গেলে শিশু দুটির লাশ ভেসে থাকা অবস্থায় উদ্ধার করে। পরে আটঘরিয়া তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জনি।
পড়ুন : শেরপুরে মানব পাচার মামলার প্রধান আসামি গ্রেফতার


