বিজ্ঞাপন

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটো মিশুক রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মীসভা

বিজ্ঞাপন

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটো, মিশুক, রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ৪৪৭০) জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কালীবাড়ি মোড়স্থ মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি এবি ছিদ্দিক মেম্বারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনার মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদ মিয়া।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায়সংগত অধিকার আদায়, জীবনযাত্রার মান উন্নয়ন এবং সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর জোর দেন। এ সময় জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ শ্রমিক-কর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন : মহিষখোচায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন