বিজ্ঞাপন

ধামরাইয়ে ৫০ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ঘোষণা ছাত্রদলের

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ধামরাই পৌর ও সরকারি কলেজ ছাত্রদল। একই অনুষ্ঠানে এ+ পাওয়া শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে।

ধামরাই উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তির ঘোষণা দেন ধামরাই পৌর ছাত্রদলের সভাপতি শেখ খোদারনূর ইসলাম রনি।

শেখ খোদারনূর ইসলাম রনি বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধামরাইয়ের কোনো মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না।

তিনি আরও বলেন, ধামরাইয়ের শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সমাজসেবক, শিল্প-কারখানার মালিক ও এনজিওসহ বিভিন্ন পক্ষের সহযোগিতা নিয়ে শিক্ষাবৃত্তির কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে ৫০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে এ সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এ কার্যক্রম বাস্তবায়নে ধামরাই পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্য রহমান হাসান, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহাদ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক রাহিমু রাব্বানি শশিসহ সংশ্লিষ্ট নেতারা কাজ করছেন বলে জানানো হয়েছে।

এদিকে ছাত্রদলের শিক্ষাবৃত্তির ঘোষণাকে স্বাগত জানিয়ে ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি মো. আতিকুর রহমান সাতজন দরিদ্র এ+ পাওয়া শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

তাঁরা ওই সাত শিক্ষার্থীর পছন্দের কলেজে সম্পূর্ণ ভর্তি ফি ও মাসিক বেতন দেওয়ার ঘোষণা দেন। এ উদ্যোগের মাধ্যমে আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ কিছুটা সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শিক্ষাবৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আবেদনে শিক্ষার্থীর পারিবারিক ও আর্থিক অবস্থা এবং পূর্ববর্তী শিক্ষাজীবনের প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে।

আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ধামরাই উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর আবেদন জমা দিতে হবে। পরে আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। যাচাই-বাছাই শেষে এক মাসের মধ্যে ধামরাই উপজেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

শেখ খোদারনূর ইসলাম রনি জানান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে ছাত্রদলকে শিক্ষামূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

পড়ুন : অপ্রতিম হত্যার বিচার চেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন