কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।
এসময় বিভিন্ন বিভাগ ও হলের সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজকের উদ্বোধনী ম্যাচে টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ একাদশ ১-০ গোলে লোকপ্রশাসন বিভাগ একাদশকে হারিয়েছে। এই আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে ৩৬টি দল অংশগ্রহন করছে।
পড়ুন : জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন
সা/


