ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়দের দাবি, কারখানাটিতে বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের পর কারখানার ভেতর থেকে কিছুক্ষণ পরপর বিকট শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারখানার ভেতরে বর্তমানে কী পরিস্থিতি বিরাজ করছে কিংবা সেখানে কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে। তবে আগুনের ভয়াবহতা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, আগুনের সূত্রপাত বয়লার বিস্ফোরণ থেকে হয়েছে কি না এবং কারখানার ভেতরে পরপর বিকট শব্দের কারণ কী—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পড়ুন : গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী


